ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নির্বাচিত মাহবুবুর রহমান
ঢাকা: ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতি সন্তান মাহবুবুর রহমান (সদস্য নং-৩৮৭৭)। অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৬৬৮ জন ভোটারের মধ্যে তিনি ৮০২ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে বিজয় লাভের পর মাহবুবুর রহমান সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসাই তার এই জয়ের মূল শক্তি। ভবিষ্যতে সমবায় সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
ভোটাররা আশাবাদ ব্যক্ত করে জানান, মাহবুবুর রহমান সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তারা মনে করেন, তার নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
নবনির্বাচিত সম্পাদকও প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন এবং সমবায় সমিতির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।

